• খেলা

    বাংলাদেশ সিরিজের আগে পেসারকে হারাল অস্ট্রেলিয়া

      প্রতিনিধি 5 August 2026 , 4:13:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে হোঁচট খেল অস্ট্রেলিয়া। অজি ফাস্ট বোলার মাইকেল নেসার ডান পায়ের পেশির (ক্যাফ মাসল) ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। ব্রিসবেনে অনুশীলনের সময় এই চোট পান তিনি।

    বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্ট্যান্ডবাই বোলার হিসেবে দলে ছিলেন নেসার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই চোটের কারণে তিনি আগামী ‘কয়েক সপ্তাহ কোনো প্রকার অনুশীলন বা ম্যাচে অংশ নিতে পারবেন না।’ সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে মাঠে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন মাইকেল নেসার।

    অন্যদিকে, জশ ইংলিসকে নিয়ে কিছুটা স্বস্তির খবর পেয়েছে অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহের শুরুর দিকে ‘অ্যালান বর্ডার ফিল্ড’-এ একটি দলের ভেতরের প্রস্তুতি ম্যাচে পিঠের চোটে পড়েছিলেন তিনি। তবে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই উইকেটকিপার-ব্যাটারের খেলা নিয়ে কোনো সংশয় নেই বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

    ম্যাকডোনাল্ড বলেন, ‘ওর পিঠের সমস্যাটা আবার একটু চাড়া দিয়ে উঠেছিল। মাঝে মাঝেই ওর এমনটা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই, কিছুদিন বিশ্রাম দিয়ে ব্যথাটা একটু কমলেই ও আবার অনুশীলনে ফিরবে।’

    অস্ট্রেলিয়া কোচ আরও যোগ করেন, ‘আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তবে আমরা তাড়াহুড়ো করব না, একদম সতর্ক থেকে নিশ্চিত করব ও পুরোপুরি সুস্থ হয়েছে কি না—তারপরেই ও নেটে ঢুকবে এবং প্রস্তুতি শুরু করবে… প্রথম ম্যাচে ওর পাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’

    বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘দলটা মাঠে ফেরার জন্য মুখিয়ে আছে এবং প্রস্তুতি পর্ব শেষ করার জন্য আমাদের হাতে বৃহস্পতিবার ও শুক্রবার আরও দুটো দিন সময় আছে। ছেলেরা ব্রিসবেনে আসা-যাওয়ার মধ্যে থেকে প্রচুর খাটুনি খেটেছে।’

    বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। এরপর ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস