...
  • জাতীয়

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 4 November 2026 , 1:22:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

    একইসাথে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

    আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন।

    প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

    তিনি জানান, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।’

    বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকেট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

    অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:22 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী • 12:00 PM জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত • 11:23 AM রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সা • 7:13 PM নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী • 6:38 PM বিশ্বকাপ থেকে এসে ২৫ লাখ টাকা পেলেন ফুটবলাররা • 5:20 PM বাঁচানো গেল না স্পেনের সেই স্ট্রাইকারকে • 1:11 PM নারী ইমার্জিং ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা • 12:00 PM জাতীয় দলের পথে আরও এক ধাপ এগোলেন রোনালদোর জুনিয়র • 11:46 AM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় গ্লেন ম্যাক্সওয়েলের • 11:39 AM প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.