• খেলা

    প্রধানমন্ত্রীর নির্দেশে কোটি টাকার মাঠ পাচ্ছে টাঙ্গাইলবাসী

      প্রতিনিধি 1 November 2026 , 5:17:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সুস্থ যুব সমাজের জন্য খেলার মাঠের বিকল্প নেই। এজন্য প্রতি ইউনিয়নেই মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের খেলার মাঠ সম্প্রসারণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামবাসীর উদ্যোগে খেলার মাঠের জন্য জমি কেনার খবর প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার বিশেষ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ক্রীড়া পরিষদে বলেন, ‘বাবুপুরবাসীর উদ্যোগের ভিডিও ফুটেজ গতকাল প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। গ্রামবাসীর এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশে আরও জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাবুপুরের শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ গড়ে তোলা সম্ভব হবে।’

    প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। এতদিন সেখানে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কোনও স্থায়ী মাঠ ছিল না। এ অবস্থায় গ্রামের তরুণ ও উদ্যোক্তারা উদ্যোগী হন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় নিজেদের অর্থায়নে মাঠের জন্য ৫৯ শতাংশ জমি কেনেন তারা। জমির মালিক এক শতাংশ বিনামূল্যে দান করেন। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরকারের নীতিনির্ধারকদের নজরে আসে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ সম্প্রসারণের জন্য প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার একটি সামগ্রিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের অন্য গ্রামগুলোকেও খেলাধুলার পরিবেশ তৈরিতে উৎসাহিত করবে। বাবুপুরের মতো স্থানীয় মানুষের অংশগ্রহণে সারা দেশে খেলাধুলার সুযোগ বাড়বে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:17 PM প্রধানমন্ত্রীর নির্দেশে কোটি টাকার মাঠ পাচ্ছে টাঙ্গাইলবাসী • 4:53 PM অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ • 3:28 PM সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে দুসংবাদ • 2:51 PM ৩ স্বর্ণসহ ১০ পদক নিয়ে দেশে ফিরলেন আর্চাররা • 11:40 AM ক্রিকেটেও আসছে ব্যালন ডি’অর • 5:54 PM বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা • 4:15 PM মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার • 3:44 PM চাঁদা তুলে গ্রামবাসীর খেলার মাঠ ক্রয়, এবার পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী • 1:26 PM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা • 11:51 AM মাঠ ও খেলাধুলা নিয়ে বড় পরিকল্পনা আমিনুল হকের