• খেলা

    সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে দুসংবাদ

      প্রতিনিধি 1 November 2026 , 3:28:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না রোনান সুলিভান। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলারের। রোনানের অনুপস্থিতিতে এখন নতুন করে ভাবতে হবে কোচ থমাস ডুলিকে।

    সবশেষ বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিনিয়র দলে জায়গা পান তিনি।

    শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে আসা অনিশ্চিত ছিল রোনানের। পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়ে ফেডারেশনকে সম্মতি জানান রোনান। তাঁর জন্য যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল বাফুফে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত যাত্রা বাতিল করতে হয়েছে।

    ১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনও তা দেয়নি। ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। তাঁর ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডে পরিবর্তন আনতে হবে কোচকে। বিশেষ করে স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে রোনানের অনুপস্থিতি বাড়িয়েছে দুশ্চিন্তা।

    দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকালের বিরতির পর আজ সকালে অনুশীলন করেছে দল। তবে এখনো দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন করেনি ফুটবলাররা।

    ৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে খেলবেন তারা। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে দ্রুত দল গুছিয়ে নেওয়াই এখন ডুলির বড় চ্যালেঞ্জ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:28 PM সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে দুসংবাদ • 2:51 PM ৩ স্বর্ণসহ ১০ পদক নিয়ে দেশে ফিরলেন আর্চাররা • 11:40 AM ক্রিকেটেও আসছে ব্যালন ডি’অর • 5:54 PM বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা • 4:15 PM মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার • 3:44 PM চাঁদা তুলে গ্রামবাসীর খেলার মাঠ ক্রয়, এবার পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী • 1:26 PM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা • 11:51 AM মাঠ ও খেলাধুলা নিয়ে বড় পরিকল্পনা আমিনুল হকের • 11:30 AM নাঈমের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ • 11:10 AM নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড