• খেলা

    নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

      প্রতিনিধি 31 October 2026 , 11:10:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    দিনের প্রথম ওভারেই আউট হয়েছেন মাঠে থাকা বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলি অনিক। ফলে বাংলাদেশ খুব দ্রুতই অলআউট হবে– এমন শঙ্কা তৈরি হয়। তবে আট নম্বর ব্যাটার হিসেবে নামা নাঈম হাসানই আশার প্রতীক হয়ে উঠেছেন। ক্যারিয়াসেরা ব্যাটিংয়ে তিনি ৪৯ রানে অপরাজিত, যাতে ভর করে বৃষ্টি নামার আগে বাংলাদেশ ১৫৯ রানের লিড নিয়েছে।

    এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৫, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। তবে ঘরের মাঠ মিরপুরে যখন বাংলাদেশ দল গভীর খাদে, তখন করছেন ক্যারিয়ারসেরা ব্যাটিং। এখন পর্যন্ত ৮০ বলে ৪টি চারে তিনি ৪৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী শেষ ব্যাটার শরিফুল ইসলাম।

    প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানেই আটকে ফেলার মূল কারিগরও ছিলেন নাঈম। তিনি শিকার করেছিলেন ৪ উইকেট। এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখাচ্ছেন ডানহাতি এই টেলএন্ডার ব্যাটার। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে তারা ২৭ রানের লিড পেয়েছিল।

    এর আগে শুক্রবার তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান। আজ (শনিবার) চতুর্থ দিনের শুরুতেই স্বীকৃত ব্যাটার জাকের আলি জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়েছেন। তার ব্যাটে এসেছে ২২ রান। এরপর ২৯ রানে জীবন পেয়েছেন নাঈম। স্লিপে ক্যাচ ছেড়েছেন চেজ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:10 AM নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড • 4:06 PM বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ • 3:16 PM ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক • 2:50 PM ‘মোলিনা ধাক্কা না দিলে পারতাম না’, ফাইনালের গোল নিয়ে নিকোর বিস্ফোরক মন্তব্য • 11:43 AM প্রথম ইনিংসে ২৭২ রানে অল আউট বাংলাদেশ • 6:59 PM ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রের সব ম্যাচ • 5:22 PM আলো-আধারের লুকোচুরিতে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান • 3:51 PM এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয় • 3:28 PM টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ • 12:52 PM আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক