...
  • খেলা

    টেস্টে বিধ্বস্ত হওয়ার পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

      প্রতিনিধি 17 August 2026 , 12:07:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের কাছে নাকানিচুবানি খেয়ে টেস্ট হারে কেবল আত্মসম্মানই নয়, পাশপাশি বড় অংকের আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচ চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় আইসিসি খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে।

    ডারউইন চতুর্থ দিনে ৯ উইকেটের ব্যবধানে ঐতিহাসিক এক জয় তুলে নেয় বাংলাদেশ। ডারউইনে বিশাল ব্যবধানের হার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় হারগুলোর একটি। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

    আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়, সে হিসেবে সারাদিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু গত শনিবারে নির্ধারিত সময়ে মাত্র ৮৬ ওভার করতে পেরেছিল অস্ট্রেলিয়া, যা সর্বনিম্ন সীমার চেয়ে চার ওভার কম।

    বিজ্ঞাপন

    আইনি বিধান অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে রাখতে পারে আইসিসি। প্রতি টেস্টে প্রতিটি অজি খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার হওয়ায়, এক ওভারের জন্য ১ হাজার ডলার করে চার ওভারে মোট ৪ হাজার ডলার জরিমানা হতে পারে।

    কেবল আর্থিক জরিমানাই নয়, স্লো ওভার-রেটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট টেবিল থেকেও চার পয়েন্ট কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার। বর্তমানে অস্ট্রেলিয়া ৮৪ পয়েন্ট এবং ৭৭.৭৮ জয় শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, ৩৬ পয়েন্ট এবং ৭৫ জয় শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৪০ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে চারে বাংলাদেশ।

    ফাইনাল নিশ্চিত করতে প্রতিটি পয়েন্টের গুরুত্ব অজিরা বেশ ভালোভাবেই জানে। এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে স্লো ওভার-রেটের কারণে চার পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের ডব্লিউটিসি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল তাদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:07 PM টেস্টে বিধ্বস্ত হওয়ার পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া 11:51 AM ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে ১২৪৪ কোটির সিড ফান্ড দেবে সরকার 6:10 PM অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি 1:40 PM এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়: শান্ত 12:21 PM টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ভিডিও কলে যে বার্তা দিলেন 11:11 AM অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে বাংলাদেশের ৯ উইকেটের জয় 4:59 PM আতলেতিকো মাদ্রিদে নাম লেখালেন রোমেরো 3:00 PM ডারউইনে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 1:35 PM স্টাম্পে বল লাগলেও বেঁচে গেলেন গ্রিন, ‘হেড কি বেলে আঠা লাগিয়ে গেছেন’ 1:07 PM ১৩ বছর পর অস্ট্রেলিয়াকে এমন তিক্ত স্বাদ দিলেন হাসান
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.