...
  • খেলা

    টানা তৃতীয় জয়ে গ্রুপ সেরা হকির মেয়েরা

      প্রতিনিধি 8 September 2026 , 1:08:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ।

    আজ টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’- এর ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল ৪-০ গোলে কাজাখস্তানকে পরাজিত করেছে।

    এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। একই সঙ্গে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে জাইলস বোনেটের দল।

    বিজ্ঞাপন

    ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। দলের পক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে প্রথম গোল করেন শারিকা রিমন।

    ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। ৪৬ মিনিটে আবারও ফিল্ড গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১ মিনিটে পিসি থেকে ম্যাচের শেষ ও চতুর্থ গোলটি এনে দেন বাংলাদেশ অধিনায়ক শারিকা।

    শক্তিশালী রক্ষণভাগ এবং চমৎকার আক্রমণভাগের সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা।

    চাইনিজ তাইপেই ও পাকিস্তানের পর কাজাখস্তানকে হারিয়ে এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তৃতীয় জয়।

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:08 PM টানা তৃতীয় জয়ে গ্রুপ সেরা হকির মেয়েরা 12:38 PM বিগ ব্যাশের দুই দলের নজরে নাহিদ রানা 12:27 PM রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ 5:22 PM এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা 4:05 PM ভারতে দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের চার পদক 1:48 PM চেলসিকে হারিয়ে লন্ডন ডার্বিতে আর্সেনালের জয়রথ 12:16 PM ইসরাইলি সেনাকে নিয়ে অ্যাডিডাসের বিজ্ঞাপন: বয়কটের ডাক 11:44 AM সমালোচনার মধ্যেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, জানাল ফিফা 11:18 AM বাড়তে পারে ভারত-পাকিস্তান লড়াই, আলোচনায় নতুন আসর 5:17 PM বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.