• বিনোদন

    সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা

      প্রতিনিধি 29 July 2026 , 1:05:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্ভেল ভক্তদের তুমুল উন্মাদনার মধ্য দিয়ে আবারও পর্দায় আসছে ‘স্পাইডার-ম্যান’। ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন (৩০ জুলাই) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

    মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

    বিজ্ঞাপন

    ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার নায়িকা জেন্ডায়াও থাকছেন আগের মতোই। জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলোর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি এই ছবিতে বেশ কয়েকটি নতুন মুখ আসছে।

    ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এই ছবিতে এমজে-এর নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী স্যাডি সিঙ্ক এই ছবিতে একটি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন।

    ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা। মুক্তির তারিখ ঘোষণার আগে থেকেই ভক্তদের আলোচনার তুঙ্গে রয়েছে সিনেমাটি। ট্রেলার প্রকাশের পর রীতিমত ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকেট বুকিংও চলছে ব্যাপকভাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত