...
  • বিনোদন

    ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ হাসপাতালে ভর্তি

      প্রতিনিধি 26 September 2026 , 11:50:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে দ্রুত তাকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়।

    হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।

    এদিকে বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর নিজস্ব ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে ফিওনা লেখেন, আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।

    উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। এই চলচ্চিত্রে শিশুশিল্পী ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বিজয় চৌধুরী।

    সর্বশেষ সংবাদ
    • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর • 3:55 PM ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড • 11:25 AM ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন • 3:01 PM যৌন হয়রানির অভিযোগ শুনতে বিসিবির স্বাধীন কমিটি গঠন • 1:22 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী • 12:00 PM জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত • 11:23 AM রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সা • 7:13 PM নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.