• খেলা

    ‘২০২৭ বিশ্বকাপই শেষ’-জানালেন কোহলি

      প্রতিনিধি 26 September 2026 , 5:43:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিরাট কোহলি। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের এই সাবেক অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী আইসিসি টুর্নামেন্টই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

    কোহলি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের মাটিতে (কন্ডিশনে), যা শরীর ও মনের ওপর বড় ধরনের ধকল ফেলে। ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটাই এখন আমার মূল অনুপ্রেরণা-নিজের সবটুকু নিংড়ে দিয়ে মাঠে শেষ চেষ্টাটা করে আসা।’

    কোহলি আরও যোগ করেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও প্রতিযোগিতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ আজকাল প্রায় ১০টি ম্যাচেই টি-টোয়েন্টির মতো উচ্চমাত্রার তীব্রতা ধরে রেখে খেলতে হয়। সহজ কথায়, আপনি একদিনেই প্রায় আড়াইটা টি-টোয়েন্টি ম্যাচের সমান ক্রিকেট খেলছেন! আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই তীব্রতা ও শক্তির মান ধরে রাখা আস আসলেই বড় চ্যালেঞ্জের ব্যাপার।’

    ২০০৮ সালে ওয়ানডে ক্রিকেটে অধ্যায় শুরু করা কোহলি ২০১১ সালে খেলেছিলেন তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। সেবার বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় বিশ্বকাপ অভিষেক ঘটেছিল তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে ৪৯ বলে অতি গুরুত্বপূর্ণ ৩৫ রানের ইনিংস খেলেন তিনি, পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন মূল্যবান ৮৩ রান; যার ওপর ভর করে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরেছিল ভারত।

    এরপর ২০১৫ বিশ্বকাপে দলের অন্যতম জ্যেষ্ঠ সদস্য হিসেবে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে নিজের টুর্নামেন্ট যাত্রা শুরু করেছিলেন কোহলি। তবে সেবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত।

    ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে কোহলির নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিল ভারত। শেষ চারে ওঠার পথে তিনি টানা পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকান; তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত।

    এরপর ২০২১ সালের ডিসেম্বরে কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে ২০২৩ বিশ্বকাপ তিনি খেলেন রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হৃদয়বিদারক হারের স্বাদ পেতে হয় ভারতকে। তবে পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে একাই রাজত্ব করেছিলেন কোহলি- ৯৫.৬২ গড়ে সর্বোচ্চ ৭৬৫ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। তাঁর ইনিংসে ছিল ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি।

    ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। এরপর ২০২৫ সালের মে মাসে বিদায় জানান টেস্ট ক্রিকেটকেও। বর্তমানে সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার স্রেফ ওয়ানডে ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় আছেন, আর ২০২৭ বিশ্বকাপের পরই চিরতরে ব্যাটে-প্যাড খুলে রাখবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএল কিংবদন্তি হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:43 PM ‘২০২৭ বিশ্বকাপই শেষ’-জানালেন কোহলি • 3:27 PM প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ ইকার্দির • 1:19 PM চূড়ান্ত কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ, বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া-দেখে নিন সূচি • 12:50 PM ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • 11:50 AM ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ হাসপাতালে ভর্তি • 11:24 AM হাঁটুর চোটে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে • 11:06 AM আমিরুলের জোড়ায় ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের • 6:44 PM এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব • 5:52 PM আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী • 5:31 PM বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ