...
  • খেলা

    জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল

      প্রতিনিধি 22 July 2026 , 12:05:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জলসিড়ি গলফ ক্লাবে চলছে রোমাঞ্চকর লড়াই। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ও তারকা গলফার জামাল হোসেন মোল্লাকে পেছনে ফেলে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন সাভারের তারকা গলফার বাদল হোসেন।

    বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে ‘ম্যানোলা সোনালী পেপার পেশাদার গলফ টুর্নামেন্টে’ দুর্দান্ত পারফর্ম করে ১৩ আন্ডার পার খেলে লিডারবোর্ডের এক নম্বর স্থানটি নিজের করে নিয়েছেন তিনি।

    চলতি টুর্নামেন্টে সাভারের গলফারদের দাপট ছিল চোখে পড়ার মতো। বাদলের ঠিক পেছনেই দুই রাউন্ড মিলিয়ে ১০ আন্ডার পার খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন সাভারেরই আরেক উদীয়মান গলফার মোহাম্মদ রাজু। অন্যদিকে ৬ আন্ডার পার খেলে তৃতীয় স্থানে আছেন কুমিল্লার অভিজ্ঞ গলফার আকবর হোসেন।

    বিজ্ঞাপন

    তবে আসরের অন্যতম ফেভারিট এবং জলসিড়িতে টানা দুটি টুর্নামেন্ট জয়ী তারকা গলফার জামাল হোসেন মোল্লা এদিন নিজের সেরা ছন্দে ছিলেন না। পারের চেয়ে ৪ শট কম (৪ আন্ডার পার) খেলে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে চার নম্বর স্থানে।

    দ্বিতীয় দিন শেষে লিডারবোর্ডের শীর্ষে উঠে উচ্ছ্বসিত বাদল হোসেন নিজের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলন করছি, এটি তারই সুফল। তবে এখনো চ্যাম্পিয়ন হওয়া বাকি, তাই উদযাপনের সময় আসেনি। শেষ দিনেও এই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা ঘরে তুলতে চাই।’

    জলসিড়ির কোর্সে দারুণ সাফল্যের গোপন কৌশল নিয়ে বাদল যোগ করেন, ‘এখানে ভালো করতে হলে মূলত টি-শট সঠিক হওয়া জরুরি, এছাড়া অন্য কোনো রহস্য নেই। গত দুই দিনে আমি মাত্র একটি শট খারাপ খেলেছিলাম। তবে ভাগ্যের জোরে হোক কিংবা মিরাকল—সেই খারাপ শটটি থেকেও আমি বার্ডি আদায় করে নিতে পেরেছি।’

    টুর্নামেন্টের শেষ দিনে সাভার ও কুমিল্লার শীর্ষ গলফারদের মধ্যে শিরোপার জন্য এক কঠিন লড়াইয়ের অপেক্ষা করছেন গলফপ্রেমীরা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.