...
  • খেলা

    আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন আনচেলত্তি

      প্রতিনিধি 5 July 2026 , 4:49:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে আলোচনার ঝড় তুলেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা এই দলটির উত্তাপ টের পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশের লড়াইয়ে মেসিদের ঘাম ছুটিয়েছে কেপ ভার্দে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতলেও এমন ম্যাচ নিয়ে আলোচনা কম হয়নি। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

    নরওয়ের বিপক্ষে সোমবার রাত দুইটায় শেষ ষোলোর লড়াই নামবে ব্রাজিল। তবে ম্যাচের নামার আগে সংবাদ সম্মেলনে আধুনিক ফুটবলের বাস্তবতা নিয়ে নিজেদের সতর্ক অবস্থান তুলে ধরেন আনচেলত্তি। সেখানেই কথা প্রসঙ্গে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচ নিয়ে মন্তব্য করেন ফুটবল পাড়ার অন্যতম সেরা এই কোচ।

    কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সংগ্রাম নিয়ে আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এমন সমস্যায় পড়বে? কেউই না। আধুনিক ফুটবল এমনই, এখানে কোনো ম্যাচই সহজ নয়।’

    তবে মেসিদের এমন বেহাল দশা নিয়ে তাদের দোষ দেখছেন না আনচেলত্তি। বরং আধুনিক ফুটবলের সঙ্গে সমানতালে চলা কেপ ভার্দের পারফরম্যান্সের প্রশংসা করেন ব্রাজিল কোচ। তিনি আরও বলেন, ‘এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়। কৃতিত্ব কেপ ভার্দে, তাদের খেলোয়াড় এবং কোচের। তারা দারুণভাবে প্রস্তুত হয়ে নেমেছিল।’

    এরপর নরওয়ে দল নিয়েও বিশ্লেষণ করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘নরওয়ে আক্রমণাত্মকভাবে খুব শক্তিশালী এবং দল হিসেবে বেশ ভারসাম্যপূর্ণ। তাদের বিপক্ষে দ্রুত কাউন্টার অ্যাটাক করা সহজ নয়, কারণ মাঝমাঠে তারা ভালো নিয়ন্ত্রণ রাখে।’

    নিজ দলের অবস্থান নিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘আমি কিছুটা সতর্ক, তবে উদ্বিগ্ন নই। ম্যাচে কী হতে পারে, তা আগেই বোঝার চেষ্টা করাই স্বাভাবিক। আমি আত্মবিশ্বাসী এবং আশা করি ম্যাচে আমরা নরওয়ের বিপক্ষে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.