• খেলা

    পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার

      প্রতিনিধি 17 November 2026 , 3:11:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    শেষ দিনের লড়াইয়ে কোনো অঘটন হতে দেয়নি খুলনা বিভাগ। রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে সহজ জয় তুলে নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা।

    জয়ের জন্য ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে ফেলে খুলনা। ওপেনার এনামুল হক বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয়টা আরও সহজ হয়ে ওঠে। ৬৮ বলে ৮১ রান করেন তিনি। অন্য প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন আজিজুল হাকিম তামিম। ৭৮ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। কালাম সিদ্দিকী আলীনও ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

    এই জয়ে ২০১৯-২০ মৌসুমের পর আবারও জাতীয় লিগের ট্রফি ঘরে তুলেছে খুলনা। সব মিলিয়ে তাদের শিরোপার সংখ্যা রেকর্ড আটটি।

    এর আগে মঙ্গলবার সকালে ১৮৪ রানে ৯ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করেছিল রংপুর। দিনের দ্বিতীয় বলেই শেষ উইকেট হারায় তারা। আগের দিনের ২৩ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি মিম মোসাদ্দেক। খুলনার পেসার সফর আলী ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। মেহেদী হাসান রানার শিকার ৪ উইকেট।

    চার জয় ও তিন ড্রয়ে মোট ৩৯ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে খুলনা। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগ।

    শিরোপার লড়াই সোমবার নতুন মোড় নিয়েছিল। বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দুই বোনাস পয়েন্টসহ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল সিলেট। তাতে শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে অন্তত ড্রয়ের প্রয়োজন হয়ে পড়ে খুলনার। শেষ পর্যন্ত শুধু ড্র নয়, দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করেছে তারা। তাতে পাঁচ বছর পর আবারও জাতীয় ক্রিকেট লিগের মুকুট খুলনার মাথায়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট • 1:15 PM এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা • 1:03 PM বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:17 AM রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে পরিবর্তন পর্তুগালের