• খেলা

    যে কোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান

      প্রতিনিধি 18 August 2026 , 3:52:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়- বাংলাদেশ ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের গল্প। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। এই জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে হয়েছেন জয়ের অন্যতম নায়ক।

    হাসানের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন। তিনি জানান, ডারউইনে প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম, সঠিক প্রস্তুতি এবং প্রতিটি সেশনে ভালো করার মানসিকতাই সাফল্যের মূল চাবিকাঠি ছিল।

    নিজের বোলিং নিয়ে হাসান বলেন, পরিকল্পনা অনুযায়ী বল করার পাশাপাশি অ্যানালিস্টের সঙ্গে প্রতিপক্ষের ব্যাটারদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন তিনি।

    তবে শুধু টেস্ট জয় নয়, হাসানের বড় স্বপ্ন আরও বড়। বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান এই পেসার। তাঁর বিশ্বাস, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত এবং দল হিসেবে বিশ্বের যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।

    ব্যাটারকে ঘায়েল করার কৌশলও জানিয়েছেন হাসান। কখনো ব্যাটারের মন বুঝে ফাঁদে ফেলতে চান, আবার কখনো সঠিক লেংথে বল করে ধৈর্যের পরীক্ষা নেন।

    হাসানের চোখ এখন তাই আরও বড় স্বপ্নে-বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়!

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ • 4:34 PM থাইল্যান্ডে ২ দিন ধরে বিমানবন্দরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল • 3:28 PM ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও • 3:03 PM আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল • 1:02 PM সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল, নেই সোহেল • 12:14 PM ‘অসম্ভব’ কোণ থেকে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক • 11:45 AM ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট • 11:22 AM পর্তুগালের জয়ের রাতে ১৮ বছর পর তিক্ত অভিজ্ঞতা রোনালদোর • 5:41 PM এশিয়ান গেমসে ১১ বছরের কুরিহারার স্বর্ণজয় • 5:22 PM মালয়েশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ