• খেলা

    ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার

      প্রতিনিধি 24 October 2026 , 4:55:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ক্যানসার। জীবন বাঁচানোর আশায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল রাজধানী ঢাকায়। তবে গন্তব্যে আর পৌঁছানো হলো না চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের। শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও দেশের ক্রিকেটাঙ্গনে।

    হৃদয় আক্রান্ত ছিলেন অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল)। এটি রক্ত ও অস্থিমজ্জার এক ও ক্যানসার। এর আগে তার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার ব্যয় মেটাতে দুই প্রতিষ্ঠান থেকেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

    গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিও চিকিৎসার জন্য একই পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিল।

    চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটের এই পর্যায় থেকেই নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছিল তার সামনে। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:55 PM ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার • 3:51 PM সাফের বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি • 1:27 PM বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতে লাগবে না টিকিট • 1:02 PM মেসিকে নিয়ে আবেগঘন বার্তা বার্সেলোনার • 12:05 PM স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি • 11:34 AM অজেয় থেকে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান • 6:48 PM অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস • 4:40 PM বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • 12:09 PM আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড • 11:45 AM আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ