
প্রতিনিধি 10 October 2026 , 1:43:09 প্রিন্ট সংস্করণ
হাসান মাহমুদের করা প্রথম ওভারে সেদিকউল্লাহ অটলের ব্যাটের পাশ দিয়ে বল উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা পড়ে। বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে কোনো স্পাইক ধরা না পড়ায় রিভিউ হারায় বাংলাদেশ। এরপর তারা নিশ্চিত উইকেট হারাল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। অথচ স্পষ্ট বাঁক দেখা গিয়েছিল বলের, শান্তও এবার রিভিউ নিলেন না। তবে রিপ্লেতে স্পাইক ধরা পড়েছে।
দারুণ শুরুর পর ব্যাটিংয়ে বাংলাদেশ শেষদিকে ধুঁকেছে। এবার বোলিংয়েও শুরুতে সুযোগ হারাল তারা। আফগানিস্তানের দুই ওপেনারই একবার করে লাইফ পেয়েছেন। আরেক ওপেনার আবদুল মালিকের ব্যাট ছুঁয়ে প্রথমে দুই স্লিপারের মাঝ দিয়ে গেছে। পরে তিনি আরেকটি ক্যাচ তোলার পর তানজিদ তামিম তালুবন্দি করার আগমুহূর্তে মাটি স্পর্শ করেছে বল।
সেদিকউল্লাহ-মালিক দুজনেই লাইফ পাওয়া এখন পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান। বাংলাদেশের চেয়ে তারা এখনও ৩৩০ রানে পিছিয়ে। এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলমান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হয়। ব্যাটিংয়ের বিপর্যয়টা শুরু হয় প্রথম দিন ২ উইকেটে ২২১ রান তোলার পর। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সেই মোমেন্টাম আর উদ্ধার করতে পারেনি।
শেষ ৮ উইকেটে ১২৫ রান তুলতে পেরেছে বাংলাদেশ। অর্থাৎ টেস্টের শুরুতে দুই ওপেনার যতটা দাপট দেখিয়েছেন, সেটি মিডল অর্ডার থেকে আর চালিয়ে নিতে পারেনি শান্ত’র দল। মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। টেস্টে দ্রুত রান তোলার দারুণ প্রদর্শনী দেখালেও সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯ এবং অধিনায়ক শান্ত ২৯ রান করেছেন।