• খেলা

    ২৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে সাফজয়ীদের মিলনমেলা

      প্রতিনিধি 2 November 2026 , 1:21:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বাংলাদেশের ফুটবলের দুই গৌরবময় অধ্যায়-২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ ও ২০১০ সালের এসএ গেমসের সোনাজয়ী দলের ফুটবলাররা আবারও এক হলেন জাতীয় স্টেডিয়ামে। রোববার (১ নভেম্বর) আয়োজিত প্রীতি ম্যাচে ২০০৩ সালের সাফজয়ী দলকে ২-১ গোলে হারিয়েছে ২০১০ সালের এসএ গেমসে সোনাজয়ী দল।


    ৬০ মিনিটের এই ম্যাচে দুই দলের সাবেক তারকারা পুরোনো দিনের জার্সি পরে মাঠে নামেন। উপস্থিত ছিলেন আলফাজ আহমেদ, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য্যসহ অনেক পরিচিত মুখ। দুই দলেরই অংশ ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক গোলরক্ষক আমিনুল হক। প্রথমার্ধে ২০০৩ সালের দলের হয়ে এবং বিরতির পর ২০১০ সালের দলের হয়ে খেলেন তিনি।
    ম্যাচে নাসিরুল ইসলাম নাসিরের গোলে এগিয়ে যায় ২০১০ সালের দল। পরে পেনাল্টি থেকে আলফাজ আহমেদ সমতা ফেরান। মিঠুন চৌধুরীর গোলে জয় নিশ্চিত হয় ২০১০ সালের সোনাজয়ীদের।


    বিরতিতে ২০০৩ সালের সাফজয়ী দলের প্রয়াত কোচ জর্জ কোটানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল স্মৃতিচারণ ও আবেগঘন মুহূর্ত।

    আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বর্তমান জাতীয় দলকে অনুপ্রাণিত করতেই এই পুনর্মিলনীর আয়োজন। সাবেক চ্যাম্পিয়নদের প্রত্যাশা, ২৩ বছরের শিরোপাখরা কাটিয়ে আবারও সাফের শিরোপা জিতবে বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:21 PM ২৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে সাফজয়ীদের মিলনমেলা • 11:39 AM আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস • 11:25 AM মেসির গোল-অ্যাসিস্টে চ্যাম্পিয়নস কাপে মায়ামি • 6:41 PM ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত • 5:17 PM প্রধানমন্ত্রীর নির্দেশে কোটি টাকার মাঠ পাচ্ছে টাঙ্গাইলবাসী • 4:53 PM অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ • 3:28 PM সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে দুসংবাদ • 2:51 PM ৩ স্বর্ণসহ ১০ পদক নিয়ে দেশে ফিরলেন আর্চাররা • 11:40 AM ক্রিকেটেও আসছে ব্যালন ডি’অর • 5:54 PM বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা