• খেলা

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত

      প্রতিনিধি 1 November 2026 , 6:41:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে অমিত হাসানকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে বাদ পড়েছেন মুমিনুল হক।

    প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে চরম বিপর্যয়ের পর প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

    প্রথম টেস্টের তৃতীয় দিনে শর্ট লেগে ফিল্ডিং করার সময় মাথায় চোট পান মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হন তিনি। পরে তাঁর কনকাশন বদলি হিসেবে দলে জায়গা পান জাকের আলী অনিক।

    বিসিবি জানিয়েছে, কনকাশনে আক্রান্ত কোনো খেলোয়াড়কে মাঠে ফেরার আগে অন্তত সাত দিন খেলার বাইরে থাকতে হবে। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল। তাঁর জায়গাতেই দলে এসেছেন অমিত।

    এদিকে প্রথম টেস্টে মুমিনুলের কনকাশন বদলি হিসেবে খেলা জাকের আলী ১৫ সদস্যের দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

    সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

    বাংলাদেশ দল :

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

    সর্বশেষ সংবাদ
    • 6:41 PM ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত • 5:17 PM প্রধানমন্ত্রীর নির্দেশে কোটি টাকার মাঠ পাচ্ছে টাঙ্গাইলবাসী • 4:53 PM অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ • 3:28 PM সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে দুসংবাদ • 2:51 PM ৩ স্বর্ণসহ ১০ পদক নিয়ে দেশে ফিরলেন আর্চাররা • 11:40 AM ক্রিকেটেও আসছে ব্যালন ডি’অর • 5:54 PM বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা • 4:15 PM মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার • 3:44 PM চাঁদা তুলে গ্রামবাসীর খেলার মাঠ ক্রয়, এবার পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী • 1:26 PM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা