• খেলা

    হ্যামস্ট্রিং চোটে আসিয়ান কাপ শেষ বিশ্বনাথের

      প্রতিনিধি 14 September 2026 , 4:08:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আর কয়েক দিন পরই ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগেই এল দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটে ফিফা আসিয়ান কাপের আসর থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

    ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ। প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অনুশীলনের সময় হঠাৎ চোটে পড়ায় এখন টুর্নামেন্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

    পেশির চোট নিয়ে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় দলের টিম হোটেল ছেড়েছেন বিশ্বনাথ। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। হ্যামস্ট্রিংয়ের এ ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। সে হিসাবে আসিয়ান কাপে খেলার কোনো সুযোগই থাকছে না তার।

    তবে বিশ্বনাথের সামনে রয়েছে দ্রুত ফেরার লক্ষ্য। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

    চোটের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন বিশ্বনাথ। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের মার্চে আবারও দলে ফিরেছিলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। কিন্তু ফেরার মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন করে চোটের ধাক্কা খেলেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    4:08 PM হ্যামস্ট্রিং চোটে আসিয়ান কাপ শেষ বিশ্বনাথের 12:39 PM তিন মাসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস জভেরেভের 12:11 PM বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোলে উড়ে গেল প্রতিপক্ষ 11:45 AM মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর কাপুর 11:11 AM আসিফ আমলের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতির নথিপত্র দুদকে 7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা