• খেলা

    পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন শচীন

      প্রতিনিধি 4 August 2026 , 4:08:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার এবং ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ‘মাস্টার ব্লাস্টার’ খ্যাত এই তারকা ব্যাট হাতে যেমন অসংখ্য রেকর্ড গড়েছেন, তেমনি কোটি কোটি ক্রিকেটপ্রেমীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তবে অনেকেরই অজানা, ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেকের প্রায় দুই বছর আগে একবার পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শচীন!

    ঘটনাটি ১৯৮৭ সালের। তখন মাত্র ১৩ বছর বয়স শচীনের। পাকিস্তান দল সে সময় ভারত সফরে এসেছিল এবং মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে একটি ৪০ ওভারের প্রদর্শনী ম্যাচে অংশ নেয়।

    ম্যাচ চলাকালীন মধ্যাহ্ন বিরতির পর পাকিস্তানের দুই খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ ও আব্দুল কাদির মাঠ ছেড়ে চলে যান। ফলে বিকল্প ফিল্ডারের প্রয়োজন পড়ে পাকিস্তান দলের। অধিনায়ক ইমরান খান তখন ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) অধিনায়ক হেমন্ত কেনক্রের কাছে স্থানীয় কয়েকজন তরুণকে বিকল্প ফিল্ডার হিসেবে দেয়ার অনুরোধ জানান।

    হেমন্ত কেনক্রে কাউকে খুঁজে বের করার আগেই উৎসাহী কিশোর শচীন নিজেই দৌড়ে মাঠে নেমে পড়েন এবং পাকিস্তান দলের হয়ে ফিল্ডিং শুরু করেন।

    বিজ্ঞাপন

    মজার বিষয় হলো, ম্যাচে তৎকালীন ভারতীয় অধিনায়ক কপিল দেব একটি শট খেলেছিলেন ঠিক শচীনের দিকেই। ফলে পাকিস্তানের হয়ে মাঠে দাঁড়িয়ে ভারতের অধিনায়কের শট সামলানোর বিরল অভিজ্ঞতাও হয়েছিল তার।

    নিজের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’এই ঘটনার কথা উল্লেখ করে শচীন লিখেছেন, ‘ইমরান খান আদৌ মনে রেখেছেন কি না, কিংবা জানেন কি না যে আমি একসময় তার পাকিস্তান দলের হয়ে ফিল্ডিং করেছিলাম; তা আমার জানা নেই।’

    শচীনের শৈশবের বন্ধু মার্কাস কৌতো পরে একটি সাক্ষাৎকারে জানান, সেদিনের অভিজ্ঞতা নিয়ে শচীন কিছুটা হতাশ ছিলেন। কারণ তাকে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে দেয়া হয়েছিল।

    মার্কাসের ভাষায়, ‘শচীন বলেছিল, তাকে বাউন্ডারিতে দাঁড় করিয়ে রাখায় সে হতাশ হয়েছিল। সে জানতে চেয়েছিল, বড় শটগুলোর কোনোটি ক্যাচ হওয়ার সুযোগ ছিল কি না। আমি তাকে বলেছিলাম, বলগুলো এতটাই উঁচুতে যাচ্ছিল যে সেগুলো স্টেডিয়ামের প্রথম তলায় গিয়ে পড়ছিল!’

    প্রদর্শনী ম্যাচটি শেষ পর্যন্ত ভারত ছয় উইকেটে জিতে নেয়। তবে মাত্র দুই বছর পরই দৃশ্যপট পুরো বদলে যায়। ১৯৮৯ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের পর সেই শচীনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন। এবার প্রতিপক্ষ হিসেবে সামনে ছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস; যাদের বিপক্ষে পরবর্তী সময়ে গড়ে ওঠে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:21 PM টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ভিডিও কলে যে বার্তা দিলেন 11:11 AM অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে বাংলাদেশের ৯ উইকেটের জয় 4:59 PM আতলেতিকো মাদ্রিদে নাম লেখালেন রোমেরো 3:00 PM ডারউইনে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 1:35 PM স্টাম্পে বল লাগলেও বেঁচে গেলেন গ্রিন, ‘হেড কি বেলে আঠা লাগিয়ে গেছেন’ 1:07 PM ১৩ বছর পর অস্ট্রেলিয়াকে এমন তিক্ত স্বাদ দিলেন হাসান 5:16 PM অনুশ্রী ও রাকিবের স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী 4:49 PM শেয়ার কেলেঙ্কারি: সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে 4:14 PM ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা 2:33 PM ১ মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা: আমিনুল হক