• খেলা

    ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

      প্রতিনিধি 26 October 2026 , 12:23:44 প্রিন্ট সংস্করণ

    ফিফা আশিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল জামাল ভূঁইয়াদের। ৯-২ গোলের সেই হার এখনও তরতাজা। তবে ছোট ভাই বায়েজিদদের সেরকম বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

    রবিবার আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ। আগের ম্যাচে অবশ্য পতুর্গালের বিপক্ষে হেরেছিল তারা। এ নিয়ে টুর্নামেন্টে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

    ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে বাইজিদের গোলে লিড আদায় করে বাংলাদেশ। পর্তুগাল ম্যাচেও গোল পেয়েছিলেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। তবে বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি আর গোলের দেখা।

    পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে ছিল বাংলাদেশ। শনিবার আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটে কাউন্টারে অ্যাটাকে পর্তুগালকে অবাক করে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-১ গোলে হারতে হয় লাল সবুজের প্রতিনিধিদের।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:23 PM ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের • 11:50 AM লা লিগায় বার্সালোনাকে মাটিতে নামাল রিয়াল • 6:47 PM সালাহউদ্দিনকে ব্যাটিং কোচের দায়িত্ব দিল বিসিবি • 6:16 PM “তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন” • 3:54 PM ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান • 3:26 PM এল ক্লাসিকোয় ইয়ামাল-এমবাপ্পে দ্বৈরথ • 1:30 PM ‘ডি থ্রি ট্রফি’ টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ • 1:15 PM ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ • 12:05 PM কানাডাকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা • 11:45 AM ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরালো বিসিবি