
প্রতিনিধি 11 October 2026 , 12:32:56 প্রিন্ট সংস্করণ
আবুধাবি টেস্টের তৃতীয় দিনে নতুন বলে সাফল্যের খোঁজে ছিল বাংলাদেশ। দুই পেসার ইবাদত হোসেন ও হাসান মাহমুদ এনে দিলেন সেই কাঙ্ক্ষিত সাফল্য।
দলীয় ২২০ রানে ইকরাম আলিখিলকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন ইবাদত। ১০৩ বলে ৩২ রান করে ফেরেন তিনি।
পরের ওভারেই হাসান মাহমুদের হ্যাটট্রিক। তৃতীয় বলে ১ রান করা ইসমাত আলমকে ফেরানোর পরের বলেই ফেরান কাইস আহমেদকে। দিনের শুরুতেই ব্যাকফুটে আফগানরা। আর হ্যাটট্রিক করেন জিয়া-উর-রহমানকে আউট করে।
৮৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২০ রানে ব্যাট করছে আফগানিস্তান। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ১২৬ রানে।