...
  • খেলা

    নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক

      প্রতিনিধি 24 August 2026 , 2:04:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই নতুন রূপে দেখা গেল ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে। দীর্ঘদিনের চেনা লম্বা সোনালি চুল ছেঁটে এবার ছোট চুলে মাঠে নেমেছেন নরওয়েজিয়ান এই তারকা।

    রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করে হলান্ড লিখেছেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুল কাটার বিভিন্ন ধাপের আরেকটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’

    ছবি প্রকাশের কয়েক ঘণ্টা পরই বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নতুন এই লুক নিয়েই ইতিহাদ স্টেডিয়ামে ওয়ার্ম-আপ করতে দেখা যায় তাঁকে।

    হলান্ডের নতুন চুলের পেছনে অবশ্য রয়েছে মজার এক গল্প। গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই এতদিন লম্বা চুল রেখেছিলেন। হলান্ডের ভাষায়, জ্লাতান তাঁকে বলেছিলেন, ‘কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই।’

    তবে নতুন চুলে প্রথম ম্যাচটা গোল দিয়ে রাঙাতে পারেননি হলান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির মৌসুমের প্রথম ম্যাচে গোলশূন্যই ছিলেন এই গোলমেশিন। নতুন চেহারায় তাঁর অভিষেক তাই নজর কাড়লেও গোলের দেখা পাননি তিনি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার • 2:12 PM ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.