• খেলা

    না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

      প্রতিনিধি 17 September 2026 , 12:02:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    জাপানের নাগোয়ায় আজ (বৃহস্পতিবার) সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য আম্পায়াররা টসও করতে পারেননি। ম্যাচ মাঠে না গড়ালেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

    এর আগে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। বেশ সময় পেরিয়ে গেলেও মাঠের অবস্থা খেলার উপযোগী হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পৌঁছান আম্পায়াররা।

    র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তাই খেলা না হলেও বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতিরা। এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া এবং মাঠ উন্নত না হওয়ায় চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

    আজ বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপান সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল।

    প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে এর দুই দিন আগে (১৭ সেপ্টেম্বর)। আগে থেকেই বাংলাদেশের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছিল। নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় সেপ্টেম্বর। বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরাও ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারেননি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার 12:34 PM ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ 11:41 AM টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল 11:28 AM আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী 11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি 3:49 PM ‘নম্বর নাইন’ খুঁজে বেড়াচ্ছেন ডুলি