• খেলা

    এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

      প্রতিনিধি 20 October 2026 , 4:06:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের মেয়েদের এক ধাপ উন্নতি হয়েছে। ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।

    বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট মাত্র -০.০৬ ও -০.২৮ কমেছে। কারণ দুই দেশের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০।

    গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে খেলেছিল। ওই ম্যাচে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৪.৬৪ বেড়ে ১১৭৫.৩৫ হয়েছে। বাংলাদেশ মিয়ানমারকে হারিয়ে গত বছর এশিয়া কাপে প্রথমবারের মতো খেলা নিশ্চিত করেছিল। এতে ঐ উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি হওয়ায় বাংলাদেশ ফিফার শিরোনামে এসেছিল।

    বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৫ থেকে ৫৬ হয়েছে। ৫০ ধাপ এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে ড্র করায় মিয়ানমারের -৫.৫৪ পয়েন্ট কমেছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:06 PM এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের • 3:26 PM ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির • 1:36 PM ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে • 1:09 PM আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ • 12:28 PM কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা • 12:10 PM পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী • 11:26 AM যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ • 6:00 PM ডানা-গোথিয়া কাপে বিকেএসপিকে আমন্ত্রণ • 5:41 PM টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা • 4:12 PM আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বিসিবি