
প্রতিনিধি 1 October 2026 , 6:33:15 প্রিন্ট সংস্করণ
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আলবিসেলেস্তেদের নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। এ সময় জাতীয় দলের দায়িত্ব গ্রহণ এবং লিওনেল মেসির অবসর নিয়ে মুখ খোলেন তিনি।
নিজের অনুভূতি ব্যক্ত করে কুটি রোমেরো বলেন, ‘আজকের দিনটি আজীবন স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। বেলগ্রানোতে আমার ক্যারিয়ার শুরু করার সময় কখনো ভাবিনি ১০ বছর পর জাতীয় দলের হয়ে সম্ভাব্য সবকিছু অর্জন করব।’
দলের ভবিষ্যৎ পথচলা নিয়ে আত্মবিশ্বাসী এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছেন। সঙ্গে রয়েছে চমৎকার কোচিং প্যানেল। জাতীয় দলকে শীর্ষস্থানে রাখতে আমরা সেরা প্রস্তুতি চালিয়ে যাব।’
জাতীয় দলের নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে রোমেরো বলেন, ‘স্কালোনি বেশ কিছুদিন আগেই আমাকে জানিয়েছিলেন আমি দলের অধিনায়ক হতে যাচ্ছি। মূলত লিও (মেসি) এবং ওতামেন্দি আমাকে বেছে নিয়েছেন। এখন এই দায়িত্ব কাঁধে নেওয়া এবং তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকাটাই আমার কাজ।’
লিওনেল মেসির অবসর প্রসঙ্গে আক্ষেপ করে রোমেরো বলেন, ‘আমরা লিওকে ভীষণ মিস করব। তিনি ছিলেন আমাদের পতাকাবাহী। তাঁর মতো দ্বিতীয় কেউ কখনো আসবে না।’