...
  • খেলা

    ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান

      প্রতিনিধি 22 July 2026 , 5:05:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর ঘোষণার পর ফিফার বিরুদ্ধে “দায়িত্বজ্ঞানহীন” আচরণের অভিযোগ তুলেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। মঙ্গলবার ইতালির একটি ক্রীড়া দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    তেবাস আরও বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে। লা গাজ্জেত্তা দেলো স্পোর্র্ট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ ব্যবস্থা রয়েছে, যার কারণেই ইনফান্তিনো টানা এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দিয়ে যেতে পেরেছেন।

    তেবাস বলেন, “ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়, সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন।”

    বিজ্ঞাপন

    তিনি বলেন, “মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্ট, যেখানে অল্পসংখ্যক খেলোয়াড় অংশ নেয়, সেটির জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছে। অথচ এই শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে।”


    গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো ২০৩০ সালের বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে টুর্নামেন্টটি ৬৪ দলে সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন। ২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনাতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    তেবাস বলেন, “প্রতিযোগিতার সূচি নিয়ে আমরা বারবার উদ্বেগ জানিয়েছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই খেলাটিকে সচল রাখে দেশীয় লিগগুলো। আমাদের প্রয়োজন কমসংখ্যক জাতীয় দল এবং সব স্তরে দেশীয় ফুটবলের জন্য আরও ভালো সুরক্ষা। তারা বিষয়টি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।”

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.