• খেলা

    মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

      প্রতিনিধি 18 October 2026 , 11:26:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে ইন্টার মায়ামি।

    রোববার (১৮ অক্টোবর) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোলের পাশাপাশি দুটি গোলে সরাসরি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

    ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে লুইস সুয়ারেজের চমৎকার অ্যাসিস্টে, জার্মান বার্তেরামের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি দল ইন্টার মায়ামি।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপটে আসেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আটলান্টাকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। ম্যাচের ৫৬ মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চার মিনিট পর বার্তেরামের অ্যাসিস্টে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলের লিড ৩-০ করেন এই ফুটবল জাদুকর।

    আটলান্টা ইউনাইটেডের হয়ে মূল একাদশে শুরু করা রাশিয়ান মিডফিল্ডার আলেক্সেই মিরানচুক পুরো ৯০ মিনিট খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি। ম্যাচের একেবারে শেষলগ্নে ৮৯তম মিনিটে ফাফা পিকল্ট স্বাগতিকদের হয়ে কেবল একটি সান্ত্বনাসূচক গোল শোধ করতে সক্ষম হন।
    আগামী ২৫ অক্টোবর নিজেদের পরবর্তী ম্যাচে শিকাগো ফায়ারের আতিথ্য নেবে আটলান্টা ইউনাইটেড। একই দিনে নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:26 AM মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয় • 11:14 AM জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের • 5:40 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন • 5:09 PM হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ • 3:40 PM শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভানিজা • 1:58 PM হরমুজে ভাসছে শত শত আইফোন ও সুগন্ধি • 12:45 PM ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে • 12:26 PM ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী • 11:39 AM ইসলামবিদ্বেষী স্লোগানে ফিফার শাস্তি, ক্রীড়া আদালতে যাচ্ছে স্পেন • 11:17 AM মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু নভেম্বরে