
প্রতিনিধি 1 October 2026 , 4:29:27 প্রিন্ট সংস্করণ
১ অক্টোবর ১৯৯৭ সালে ইংল্যান্ডের লাফবরোতে জন্ম নেওয়া হামজা দেওয়ান চৌধুরীর শেকড় বাংলাদেশের হবিগঞ্জে। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন তিনি। তবে শেকড়ের টানে ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার।
দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে গোল করে আলোচনায় আসেন হামজা। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১০টির বেশি ম্যাচে ৪ গোল করেছেন এই মিডফিল্ডার।

ক্লাব ক্যারিয়ারে লেস্টার সিটির হয়ে এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও ২০২৩-২৪ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ইউরোপা লিগেও গোল করে ইতিহাস গড়েছেন হামজা।
বাংলাদেশের ফুটবলে তার আগমন নতুন উদ্দীপনা তৈরি করেছে। মাঠের পারফরম্যান্স, পেশাদারিত্ব ও দেশপ্রেমে ইতোমধ্যেই তিনি হয়ে উঠেছেন কোটি ফুটবলপ্রেমীর প্রিয় মুখ।
বাংলাদেশ ফুটবলের এই তারকাকে জানাই ২৯তম জন্মদিনের শুভেচ্ছা।