...
  • খেলা

    ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

      প্রতিনিধি 30 July 2026 , 2:10:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের ব্যাটার অজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি।

    ২০১১ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয় রাহানের। পরের মাসে ওয়ানডেতে অভিষেক হয় তার। এরপর ২০১৩ সালে ভারতীয় টেস্ট দলে জায়গা করে নেন রাহানে। পরবর্তী বছরগুলোতে ভারতের ব্যাটিং মেরুদণ্ডের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।

    বিজ্ঞাপন

    ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় অবসরের কথা প্রকাশ করে রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো- প্রতিটি জিনিসেরই একটি শুরু এবং শেষ আছে। যখন সময় আসে, তখন আমাদের কেবল তাকে সম্মান করে সামনে এগিয়ে যেতে হবে। আমি আমার ব্যাটিংয়ে সবসময় সময়ের সঠিক ব্যবহারের ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময় বুঝেছি। আজ আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এবং অবসরের ঘোষণা দেওয়ার সঠিক সময় এটাই।’

    ভারতের হয়ে ৮৫ টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০ টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। এরমধ্যে টেস্টে ৩৮.৪৬ গড়ে করেছেন ৫,০৭৭ রান। তার ১২টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৮টিই এসেছে বিদেশি মাটিতে। ওয়ানডেতে ২৯৬২ রান ও কুড়ি ওভারের ক্রিকেটে করেছেন ৩৭৫ রান।

    জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে মাঠে নেমেছিলেন রাহানে। আইপিএলের সবশেষ দুই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। তার অধিনে ২০২৫ মৌসুমে অষ্টম ও ২০২৬ মৌসুমে সপ্তম স্থানে শেষ করে কলকাতা।

    রাহানের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক বলেন, ‘অজিঙ্কা রাহানের অবসর ভারতীয় ক্রিকেটের একটি অসাধারণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। তার নিষ্ঠা, চাপের মুখেও শান্ত থাকা এবং শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিশ্রুতি তাকে মুম্বাই ক্রিকেটের অন্যতম সেরা দূত করে তুলেছে। তাঁর এই উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:14 PM ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা 2:33 PM ১ মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা: আমিনুল হক 1:19 PM প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, কী বলছেন ব্রেট লি 12:48 PM ক্ষমা চেয়ে ২১১ সদস্য সংস্থাকে ফিফা সভাপতির চিঠি 12:32 PM ৩০ ক্রিকেটার নিয়ে রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প 11:49 AM ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতল পাকিস্তান 11:39 AM মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির গোল উৎসব 5:55 PM ঢাকায় হতে যাচ্ছে ৫ জাতির হকি টুর্নামেন্ট: ইশতিয়াক সাদেক 5:31 PM লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা! 4:51 PM টরন্টো উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.