• বিনোদন

    ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

      প্রতিনিধি 8 September 2026 , 5:15:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে তিন কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছে ভারতীয় অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন। অপরাধ-বিমানে বসে ওই বিমান নিয়ে ভিডিও তৈরি করে বিদ্রূপ ক্যাপশন দিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

    জানা গেছে, গত বছর ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস অ্যাভিয়েশনের সিএসএনএ সাইটেশন সিজে২ চাটার্ড বিমানে সফর করেছেন নোরা। সফরের সময় বিমানের ভেতরের কিছু দৃশ্য ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ ও ‘লোগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন তিনি।

    এ ঘটনায় চলতি বছরের এপ্রিলে মামলা করা হয়। নোরার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিমান সংস্থা দাবি করেছে, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। প্রযুক্তিগত কোনো জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই তার এমন মন্তব্যের কারণে চাটার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

    ডিউনস অ্যাভিয়েশন জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি যথেষ্ট উপযুক্ত ও স্ট্যান্ডার্ড ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন দ্বারা অনুমোদিত, ওড়ানোর উপযোগী এবং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

    ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

    এছাড়া অ্যাভিয়েশন সংস্থাটি আবেদন জানিয়েছে, নোরার কারণে ক্ষতি হওয়ায় এখন ৩ কোটি রুপির আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা বিতর্কিত ভিডিও এবং সব মন্তব্য দ্রুত মুছে ফেলতে হবে। একই সঙ্গে এ ব্যাপারে সঠিক তথ্য জানিয়ে বিষয়টি স্পষ্টীকরণ বা বক্তব্য প্রদান করতে হবে।

    তবে এ ঘটনায় এখনো বলিউডের আইটেম গার্ল বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু • 11:36 AM মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই • 11:26 AM মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয় • 11:14 AM জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের • 5:40 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন • 5:09 PM হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ