...
  • খেলা

    বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া

      প্রতিনিধি 20 July 2026 , 3:41:11 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ জয়ের আনন্দ শেষ হওয়ার আগেই নিজের দেওয়া দুটি প্রতিশ্রুতির কথা মনে করতে হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে। দুই প্রতিশ্রুতিই আবার অদ্ভুত একটি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের অবয়ব ট্যাটু করানো, অন্যটি জাতীয় দল থেকে অবসর নেওয়া।

    আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে স্পেন। সোমবার দেশে ফিরে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্‌যাপন করবেন খেলোয়াড়েরা। তবে তার আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে ট্যাটু করানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কুকুরেয়া।

    স্পেনের বিশ্বকাপ অভিযান শুরুর আগে কুকুরেয়া বলেছিলেন, দল চ্যাম্পিয়ন হলে দে লা ফুয়েন্তের মুখের অবয়ব ট্যাটু করাবেন তিনি। শিরোপা জয়ের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে যাননি এই বাঁ প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড়। এখন শুধু শরীরের কোন জায়গায় ট্যাটুটি করাবেন, সেটি ঠিক করতে হবে।

    কুকুরেয়া বলেন, ‘কোথায় করাব, এখনো জানি না। এমন জায়গায় হতে হবে, যেটি দেখা যায়। সামনে আমাদের দীর্ঘ ভ্রমণ রয়েছে। আশা করি, সতীর্থরা আমাকে কিছু পরামর্শ দেবে। আমাকে এটি করাতেই হবে।’

    বিজ্ঞাপন

    ১২ জুন স্পেনের ‘এল পার্তিদাসো দে কোপে’ অনুষ্ঠানে প্রথম প্রতিশ্রুতিটি দিয়েছিলেন কুকুরেয়া। এর তিন দিন পর কাবো ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন।

    সেদিন কুকুরেয়া বলেছিলেন, বিশ্বকাপ জিতলে দে লা ফুয়েন্তের মুখের ছোট একটি ট্যাটু করাবেন। তবে সেটি শরীরের কোন জায়গায় থাকবে, তা পরে ঠিক করবেন।

    ট্যাটু করানোই তার একমাত্র প্রতিশ্রুতি নয়। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের দুই দিন আগে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কুকুরেয়া জানিয়েছিলেন, বিশ্বকাপ জিতলে স্পেন জাতীয় দল থেকে অবসর নেবেন।

    তার ভাষায়, ‘বিশ্বকাপ জিতলে পরদিনই লুইসকে ফোন করে বলব, আমাকে আর দলে রেখো না। আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একটি বিশ্বকাপ জেতার পর এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

    বিশ্বকাপ জয়ের পর ট্যাটুর প্রতিশ্রুতি রাখার কথা নিশ্চিত করলেও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে নতুন করে কিছু বলেননি কুকুরেয়া। ফলে দে লা ফুয়েন্তের মুখের ট্যাটুর পাশাপাশি দ্বিতীয় প্রতিশ্রুতিটিও তিনি রাখবেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.