• খেলা

    চূড়ান্ত কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ, বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া-দেখে নিন সূচি

      প্রতিনিধি 26 September 2026 , 1:19:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে ওঠার সমীকরণ ছিল পরিষ্কার, জিততেই হতো ওমানকে। কিন্তু ভাগ্য সহায় হলো না। টানা বৃষ্টিতে মালয়েশিয়ার বিপক্ষে মাঠেই নামতে পারেনি দলটি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে দুই দল, আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালয়েশিয়া।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) নিশিনে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমান ও মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে পরিস্থিতি এমন দাঁড়ায় যে ম্যাচের টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলই একটি করে পয়েন্ট পায়।

    তাতে মালয়েশিয়ার পয়েন্ট দাঁড়ায় তিন। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা। দুই পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে হংকং, চায়না। আর এক পয়েন্ট নিয়ে গ্রুপপর্বেই থেমে গেছে ওমানের পথচলা।

    আইসিসি র‍্যাঙ্কিংয়ের কারণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল। গ্রুপপর্বের হিসাব শেষ হওয়ায় এখন বাংলাদেশের সামনে মালয়েশিয়া। অন্য কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হংকং, চায়না।

    বাংলাদেশের জন্য মালয়েশিয়া অবশ্য অপরিচিত প্রতিপক্ষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের এখন পর্যন্ত একবারই দেখা হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

    এদিকে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় জাপানের বিদায় নিশ্চিত হয়েছে। নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানকে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

    বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি হবে মঙ্গলবার। বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

    এর আগে সোমবার প্রথম কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং, চায়না। একই দিন সকাল ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান। আর মঙ্গলবার ভোর ৬টায় হবে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:19 PM চূড়ান্ত কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ, বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া-দেখে নিন সূচি • 12:50 PM ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • 11:50 AM ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ হাসপাতালে ভর্তি • 11:24 AM হাঁটুর চোটে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে • 11:06 AM আমিরুলের জোড়ায় ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের • 6:44 PM এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব • 5:52 PM আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী • 5:31 PM বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ • 3:38 PM আপিলেও মিলল না স্বস্তি, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি • 1:25 PM ‘কাউকে ভয় পেতে আসিনি’, আসিয়ান কাপের আগে আত্মবিশ্বাসী হামজা