...
  • খেলা

    আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড

      প্রতিনিধি 5 November 2026 , 11:43:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার করেছেন রেফারি। এমন ঘটনা ঘটেছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি খেলায়। এক ম্যাচে যা সর্বোচ্চ লাল কার্ড দেখানোর বিশ্বরেকর্ড। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর নজির ছিল।

    রোববার মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

    ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিকের প্রতিবেদনে জানিয়েছেন, ঘটনার পরবর্তী সময়ে ৪০ খেলোয়াড় ও আট কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে ম্যাচ চলাকালেই আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কৃতের সংখ্যা দাঁড়ায় ৫৩।

    উভয়পক্ষের মারামারির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ শেষে দুই দলের বিরুদ্ধেই পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উবেরলান্দিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছেন। অন্যদিকে মামোরের দলের সদস্যরা স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন।

    তবে রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামোরের তৃতীয় গোল উদ্‌যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করেন দলটির ফুটবলার দাভি। এরপর উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস তাকে মোকাবিলা করতে মাঠে ঢুকে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের সময় বিভিন্ন ব্যক্তি হত্যাসহ নানা ধরনের সহিংসতার হুমকি দেন বলে জানান রেফারি। এ ঘটনায় পরবর্তীতে তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।

    এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। যা ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ কার্ড দেখার গিনেজ রেকর্ড।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড • 11:25 AM ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন • 3:01 PM যৌন হয়রানির অভিযোগ শুনতে বিসিবির স্বাধীন কমিটি গঠন • 1:22 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী • 12:00 PM জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত • 11:23 AM রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সা • 7:13 PM নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী • 6:38 PM বিশ্বকাপ থেকে এসে ২৫ লাখ টাকা পেলেন ফুটবলাররা • 5:20 PM বাঁচানো গেল না স্পেনের সেই স্ট্রাইকারকে • 1:11 PM নারী ইমার্জিং ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.