...
  • খেলা

    এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

      প্রতিনিধি 23 July 2026 , 4:45:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই গ্রুপে মিয়ানমার ও দক্ষিণ কোরিয়া ছাড়াও আছে তিনবারের স্বর্ণজয়ী দল উত্তর কোরিয়া।

    এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ছাড়াও তিনটি করে স্বর্ণ পদক জিতেছে জাপান ও চীন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ১২ দলের এই ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে।

    বিজ্ঞাপন

    প্রসঙ্গত, এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ। যদিও সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। ২০২২ সালে চীনের হাংজুতে হওয়া সেই প্রতিযোগিতায় গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে বাংলাদেশের মেয়েরা। কোনো জয় না পাওয়া দলটি একবার ড্র করে ও হারে বাকি ২ ম্যাচ।

    ওই টুর্নামেন্টে জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল ৬-১ ব্যবধানে। অন্যদিকে, নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও, শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিরেন সাবিনারা।

    আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.