• বিনোদন

    মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয় : পূর্ণিমা

      প্রতিনিধি 8 July 2026 , 1:52:23 প্রিন্ট সংস্করণ

    বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে পুরো ফুটবল বিশ্ব। মাঠের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের সাধারণ ফুটবলপ্রেমীদেরও। তবে শুধু সাধারণ দর্শকই নন, আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।

    সেই তালিকায় অগ্রভাগে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন এই তারকা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ আনন্দঘন ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশ্যে মনের অনুভূতি শেয়ার করেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’

    পূর্ণিমার কথায়, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

    প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সাথে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন • 11:43 AM বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের • 6:17 PM র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের সোবহানা • 4:20 PM বিশ্বরেকর্ড গড়লেন লিটন • 12:27 PM ইংল্যান্ড থেকেই খুঁজে আনা হবে ভবিষ্যতের ‘হামজা’ • 12:10 PM বাইরে ক্ষেপণাস্ত্র আতঙ্ক, মাঠে রোনালদোর গোল • 11:24 AM জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল