...
  • বিনোদন

    মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি

      প্রতিনিধি 23 July 2026 , 1:00:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি বিশ্বকাপ ফুটবলে বরাবরই আর্জেন্টিনার সমর্থক। এমনকি দলটির মহাতারকা খেলোয়াড় লিওনেল মেসির ভীষণ ভক্ত তিনি। তাই তো এবারের আসরের প্রায় ম্যাচেই প্রিয় খেলোয়াড়কে নিয়ে পোস্ট করেছেন এ অভিনেত্রী।

    এবার লিওনেল মেসিকে নিয়ে নতুন করে ভালোবাসা প্রকাশ করলেন পরীমণি। বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম….।’

    বিজ্ঞাপন

    অভিনেত্রী পোস্টে আর কিছু না লিখলেও প্রিয় খেলোয়াড়ের প্রতি তার ভালোবাসা ও সমর্থন স্পষ্টতই ফুটে উঠেছে। তাই তো তিনি পোস্ট দেয়ার পরই রিঅ্যাকশন আর কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

    এর মধ্যে কেউ কেউ মন্তব্যের ঘরে লিওনেল মেসির প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার কেউ কেউ নায়িকার আবেগঘন বার্তার প্রশংসা করেছেন।

    পরীমণি অবশ্য আগেও ফুটবলের এই তারকাকে নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু এবার পোস্টের মাধ্যমে লিওনেল মেসির প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.