• বিনোদন

    শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

      প্রতিনিধি 26 July 2026 , 12:05:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জেন জির কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি কান ধরে ওঠবসও করেন আর এরপর বেশ আলোচনা হচ্ছে। হিন্দুস্তান টাইমসে জানা যায় এর পেছনের কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

    ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিনি আন্দোলন নিয়ে একাধিকবার সামাজিক মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেন। তাই তার এই ভিডিওকে অনেকেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।

    ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।

    সোনাক্ষী সিনহার পাশাপাশি বীর দাস, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, রিদ্ধি ডোগরা, রোহিত সারাফ, ঈশান খট্টর, প্রিয়াঙ্কা চোপড়া, সানি হিন্দুজা, রাশি খান্না ও শিবানি আখতারের মতো তারকারাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:35 AM বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ • 11:24 AM চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি • 6:20 PM চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:31 PM জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি • 4:06 PM এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের • 3:26 PM ঘরোয়া ফুটবল জোরদারের গুরুত্ব ফিফা সভাপতির • 1:36 PM ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে • 1:09 PM আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ • 12:28 PM কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা • 12:10 PM পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী