• বিনোদন

    বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’

      প্রতিনিধি 9 September 2026 , 4:03:17 প্রিন্ট সংস্করণ

    অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
    অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

    দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এমএইচ খোকন। শনিবার (৮ সেপ্টেম্বর) চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

    সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। ‘লজ্জা’র কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

    সামাজিক সচেতনতামূলক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘লজ্জা’। তবে সিনেমাটির গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, সিনেমাটির মুক্তির তারিখও এখনও চূড়ান্ত হয়নি।

    পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লজ্জা’। এরপর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

    সিনেমাটির নির্মাণকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ‘লজ্জা’ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    • 4:12 PM আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বিসিবি • 3:25 PM অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও • 1:13 PM টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩ • 12:15 PM ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • 11:42 AM নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু