• বিনোদন

    মুক্তি পাচ্ছে নাজিফা তুষির ‘অ্যানি’

      প্রতিনিধি 1 August 2026 , 2:05:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন ওয়েব সিরিজ ‘অ্যানি’। প্রযোজক এহসানুল হক জানান, সিরিজটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

    এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী নাজিফা তুষি।

    আন্তর্জাতিক প্রিমিয়ারের পর অবশেষে বাংলাদেশের দর্শক সিরিজটি দেখতে পারবেন ভেবে উচ্ছ্বসিত নাজিফা তুষি। তিনি বলেন, ‘আমরা মূলত দেশের দর্শকদের জন্যই চলচ্চিত্র ও সিরিজ তৈরি করি। দর্শক কীভাবে এটি গ্রহণ করেন, তা দেখতে মুখিয়ে আছি। আশা করি, তাদের ভালো লাগবে।’

    সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘রইদ’র আগেই ‘অ্যানি’র শুটিং করেছিলেন তুষি। নিজের সবচেয়ের প্রিয় কাজগুলোর তালিকায় এ সিরিজটি রাখছেন তিনি। পরীক্ষাধর্মী নির্মাণশৈলীর কারণে এই সিরিজে অভিনয় তার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা ছিল।

    তুষি বলেন, ‘হয়তো সবার সিরিজটি ভালো লাগবে না। তবে যারা সাদের কাজের সঙ্গে পরিচিত, তারা নিশ্চয়ই এটি উপভোগ করবেন। আমার বিশ্বাস, যারা সিরিজটি দেখবেন, তারা একধরনের তৃপ্তিদায়ক অভিজ্ঞতা পাবেন।’

    বিজ্ঞাপন

    গত জুনে জার্মানির সিরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের পর থেকেই ‘অ্যানি’ নিয়ে আগ্রহ বাড়তে থাকে।

    আন্তর্জাতিক ওই উৎসবে সিরিজটি ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান এহসানুল হক। তার বিশ্বাস, দেশের দর্শকরাও সিরিজটি সাদরে গ্রহণ করবেন।

    তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, দর্শক “অ্যানি” উপভোগ করবেন। এর গল্প বলার ধরন ও উপস্থাপনা দর্শকদের নতুন ও ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে।’

    আইস্ক্রিনে মুক্তি বিষয়ে গত বুধবার চ্যানেল আই কার্যালয়ে একটি চুক্তি সই হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক এহসানুল হক, সহপ্রযোজক শিহাব নুরুন নবী ও তানভীর হোসেনসহ সংশ্লিষ্টরা।

    ‘অ্যানি’ একটি ডিস্টোপিয়ান নাটক, যেখানে চরম সংকটের গল্প উঠে আসে। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যানি নামের এক তরুণ নার্স, যিনি একটি ছোট শহরে একাই তার পাঁচ ছোট ভাইবোনকে বড় করার সংগ্রাম করেন। এ সময় বিশ্বজুড়ে এক রহস্যময় রোগ ছড়িয়ে পড়ে। এতে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি নিয়ন্ত্রণহীন ঘৃণায় আচ্ছন্ন হয়ে পড়ে।

    এই তথাকথিত ‘হেট প্যান্ডেমিক’–এর মধ্যেই এক রাতে মুখোশধারী এক হামলাকারীর নৃশংস আক্রমণের শিকার হন অ্যানি। সেই সহিংস ঘটনা তার জীবন চিরতরে বদলে দেয়।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’ 1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি