• বিনোদন

    আমির খানকে হত্যার হুমকি

      প্রতিনিধি 30 July 2026 , 11:51:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডে একের পর এক মৃত্যুর হুমকি আর গ্যাংস্টারদের নজর যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সালমান খানের পর এবার হুমকির নিশানায় আমির খান। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অদ্ভুত অভিযোগ এনে নেটদুনিয়ায় পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে সোজা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ভেসে আসা এই হুমকিতে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট এবং সঙ্গে থাকা ভয়েস নোটে দাবি করা হয়েছে, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। আর সেই কারণেই তাকে এর চরম মূল্য চোকাতে হবে! বার্তায় আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছে।

    বিজ্ঞাপন

    তবে ছড়ানো এই হুমকি বার্তাটির সত্যতা কতটুকু, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কেউ। হুমকি পাওয়ার খবরে নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তারা। এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।’

    তিনি আরও জানান, এখন পর্যন্ত আমির খান বা তার টিম থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।

    মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম এ প্রসঙ্গে জানান, পুলিশ পুরো বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়েই খতিয়ে দেখছে। অভিনেতা এই মুহূর্তে বিদেশে অবস্থান করায় তিনি দেশে ফেরা মাত্রই তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় আমিরের নিরাপত্তা আরও বাড়ানো হবে কি না, তা পর্যালোচনার টেবিলে রয়েছে।

    উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড ভাইজান সলমন খান। এবার সেই একই গ্যাংয়ের ছায়া আমিরের মাথার ওপর এসে পড়ায় চরম উদ্বেগ দেখা দিয়েছে ভক্তদের মনে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’