• খেলা

    ইউরোপ ছাড়লেও গোলের শীর্ষে মেসি-রোনালদো

      প্রতিনিধি 2 August 2026 , 1:11:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তিন বছরেরও বেশি সময় আগে ইউরোপের শীর্ষ লিগ ছেড়েছেন তারা। একজন এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস), অন্যজন সৌদি আরবের প্রো লিগে। তবুও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনও শীর্ষ দুই স্থান দখল করে আছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো।

    গত মাসে শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। চলতি মাসে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম। তাই ফুটবলপ্রেমীদের উন্মাদনাও এখন তুঙ্গে। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা, ২১ আগস্ট প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ান, ২২ আগস্ট সিরি আ এবং ২৮ আগস্ট বুন্দেসলিগা।

    ২০২৬-২৭ মৌসুম মাঠে গড়ানোর আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা তুলে ধরা হল—

    ১) লিওনেল মেসি (৪৯৬ গোল)

    ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে লা লিগায় ৫২০ ম্যাচে করেছেন ৪৭৪ গোল। পরে পিএসজির হয়ে লিগ ওয়ানে আরও ২২ গোল যোগ করে তার মোট গোলসংখ্যা ৪৯৬।

    ২) ক্রিস্তিয়ানো রোনালদো (৪৯৫ গোল)


    ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস—তিন লিগেই গোলের বন্যা বইয়েছেন রোনালদো। লা লিগায় রিয়ালের হয়ে করেছেন ৩১১ গোল, সিরি আ-তে জুভেন্তাসের হয়ে ৮১ এবং প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শতাধিক গোল। সব মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার গোল ৪৯৫।

    ৩) রবার্ট লেভানডফস্কি (৩৯৫ গোল)

    বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখে দুর্দান্ত সাফল্যের পর বার্সেলোনাতেও গোলের ধারাবাহিকতা ধরে রাখেন পোলিশ স্ট্রাইকার। ২০২০-২১ মৌসুমে গার্ড মুলারের এক মৌসুমে ৪০ গোলের রেকর্ড ভেঙে ৪১ গোল করেছিলেন তিনি। গত মৌসুমে ইউরোপ ছাড়ার আগে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৩৯৫।

    ৪) গার্ড মুলার (৩৬৫ গোল)

    জার্মান কিংবদন্তি গার্ড মুলার বায়ার্ন মিউনিখকে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত করতে বড় ভূমিকা রেখেছেন। ১৪ মৌসুমে বুন্দেসলিগায় করেছেন ৩৬৫ গোল। দীর্ঘদিন এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ডও ছিল তার দখলে।

    বিজ্ঞাপন

    ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে লা লিগায় ৫২০ ম্যাচে করেছেন ৪৭৪ গোল। পরে পিএসজির হয়ে লিগ ওয়ানে আরও ২২ গোল যোগ করে তার মোট গোলসংখ্যা ৪৯৬।

    ৫) জিমি গ্রিভস (৩৫৭ গোল)

    চেলসি, টটেনহাম ও ওয়েস্ট হ্যামের হয়ে ৫১৬ ম্যাচে করেছেন ৩৫৭ গোল। ইংলিশ শীর্ষ লিগের ইতিহাসে এখনও অন্যতম সফল গোলদাতা তিনি। টটেনহামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পরে হ্যারি কেইন ভাঙলেও গ্রিভসের লিগ রেকর্ড এখনও অটুট।

    ৬) স্টিভ ব্লুমার (৩১৪ গোল)

    ১৮৯১ থেকে ১৯১৪ সালের মধ্যে খেলেছেন স্টিভ ব্লুমার। ডার্বি কাউন্টির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত তিনি। ডার্বির হয়ে করেছেন ২৫৫ গোল, আর মিডলসব্রোর হয়ে যোগ করেছেন আরও ৫৯টি।

    ৭) হ্যারি কেইন (৩১১ গোল)

    এই তালিকায় এখনও ইউরোপে খেলে যাওয়া একমাত্র ফুটবলার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরও গোলের ধারা ধরে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ৩১১ গোল নিয়ে ইতোমধ্যে ডিক্সি ডিনকে ছাড়িয়ে গেছেন।

    ৮) ডিক্সি ডিন (৩১০ গোল)

    এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিন এখনও ইংলিশ শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ড ধরে রেখেছেন (১৯২৭-২৮)। এভারটনের হয়ে তার মোট গোল ৩১০, যা এখনও ক্লাবটির ইতিহাসে রেকর্ড।

    ৯) জ্লাতান ইব্রাহিমোভিচ (৩০২ গোল)

    সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও ইতালির লিগে গোল করেছেন। সবচেয়ে বেশি ১৫৬ গোল এসেছে সিরি আ-তে, যেখানে তিনি খেলেছেন জুভেন্তাস, ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে। পিএসজির হয়ে করেছেন ১১৩ গোল এবং ক্যারিয়ারে জিতেছেন ১২টি লিগ শিরোপা।

    ১০) ডেলিও ওনিস (২৯৯ গোল)

    আর্জেন্টিনায় বেড়ে ওঠা হলেও ইতালিতে জন্ম নেওয়া ডেলিও ওনিস ফরাসি লিগ ওয়ানের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রেইমস, মোনাকো, ত্যুর ও তুলোঁর হয়ে খেলেছেন তিনি। শুধু মোনাকোর জার্সিতেই করেছেন ২০০ ম্যাচে ১৫৭ গোল। পাঁচবার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই কিংবদন্তি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:11 PM ইউরোপ ছাড়লেও গোলের শীর্ষে মেসি-রোনালদো 12:04 PM ইরানে ‘আরও তীব্র’ হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প 11:26 AM মেসির ফেরার ম্যাচে থামল ইন্টার মায়ামির জয়রথ 11:20 AM মাত্র ৮৫ রান করেই জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা 6:24 PM ‘মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে’: আমিনুল হক 5:15 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন 4:36 PM শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা 4:07 PM ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল লিগ কর্তৃপক্ষ 3:46 PM পঞ্চমবারের মতো সাফ সভাপতি কাজী সালাউদ্দিন 2:05 PM মুক্তি পাচ্ছে নাজিফা তুষির ‘অ্যানি’