
প্রতিনিধি 14 October 2026 , 11:51:44 প্রিন্ট সংস্করণ
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
আজ ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়েশা আবেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক নারী ক্রিকেটের বিকাশ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নারীর ক্ষমতায়নে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, ‘আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেটারদের প্রতিভা বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী ক্রিকেটের প্রসার এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।