• খেলা

    আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়

      প্রতিনিধি 24 November 2026 , 6:59:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার বিকেলে রাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৯টি দল অংশ নেয়।

    চূড়ান্ত খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন।

    আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার সাংগঠনিক ও অভ্যর্থনা কমিটির সভাপতি রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:59 PM আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় • 6:41 PM ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী • 3:34 PM সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন • 11:25 AM ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ সুলিভান • 11:19 AM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা • 5:44 PM টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ • 4:50 PM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:07 PM জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর • 3:01 PM বৃষ্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসে বিলম্ব • 11:59 AM শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ