
প্রতিনিধি 23 November 2026 , 4:50:33 প্রিন্ট সংস্করণ
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দোহায় আজ সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।
দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। ফলে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি দুই অপরাজিত দল।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ৪ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে সাইফ এবং ইমন।
গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’-উভয় দলের পয়েন্ট ৪। তবে রান রেটে এগিয়ে থাকায় তালিকার প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট ১.৯৮২, বাংলাদেশের ০.৬৩০।