• খেলা

    ভিনিসিয়ুসকে কিনতে বড় বাজি আর্সেনালের

      প্রতিনিধি 26 July 2026 , 1:53:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দল বদলের বাজারে বড় এক ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে দলে ভেড়াতে বেশ জোরেশোরেই লড়াইয়ে নেমেছে গানাররা। ২৬ বছর বয়সী এই উইঙ্গারের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী মৌসুমেই। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ইংলিশ ক্লাবটি, এমনটাই জানিয়েছে অ্যাথলেটিক।

    চুক্তির মেয়াদ ঘনিয়ে আসায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ এখন কিছুটা অনিশ্চিত। ইউরোপে দলবদল মৌসুমে একজন উইঙ্গার আনায় পাখির চোখ করা আর্সেনালের পছন্দের তালিকায় তাই ওপরের দিকেই আছেন গতিময় তারকা। সম্প্রতি অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন মরগান রজার্স, যাকে দলে পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়ার পরেই নতুন করে ভিনিসিউসের দিকে নজর দিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

    ‘দ্য অ্যাথলেটিক’-এর হইচই ফেলে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস যদি রিয়ালের সঙ্গে নতুন চুক্তি না করেন, তবে তাকে নিজেদের ডেরায় টানতে প্রস্তুত আর্সেনাল। দলবদলের আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ভিনিসিউয়ুকে আনার এই পরিকল্পনায় সম্মতি রয়েছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সর্বস্তরের কর্তাব্যক্তিদের।

    বিজ্ঞাপন

    দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও শুরু হয়নি। তবে ২০১৭ সালে চুক্তি শেষ হয়ে ফ্রিতে তারকা এই উইঙ্গারকে হারানোর চেয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না লা লিগার জায়ান্ট রিয়াল।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, টানা আট বছর বার্নাবুতে থাকার কারণে আগামী মৌসুমে মোটা অঙ্কের আনুমানিক ‘রয়্যালটি বোনাস’ পাওয়ার কথা রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দারুণ পারফর্ম করেছেন ভিনিসিয়ুস, যদিও শেষ ষোলোর বাধা পার করাতে পারেননি দলকে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের পাঁচটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে তিনি ৪টি গোল করেন।

    গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করা সত্ত্বেও টানা দ্বিতীয়বারের মতো কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে হয়েছে ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদকে। ‘লস ব্লাঙ্কোসদের’ নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোসে মরিনিয়ো, আর তাঁর মূল ভাবনায় ভিনিসিয়ুস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।

    এদিকে, এবারের দলবদল মৌসুমে একজন স্ট্রাইকারকেও ডেরায় ভেড়াতে চায় আর্সেনাল; যেখানে হুলিয়ান আলভারেজ ও অলি ওয়াটকিন্সের নাম নিয়ে জোর গুঞ্জন চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয়