• খেলা

    বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

      প্রতিনিধি 12 July 2026 , 4:26:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে আর্জেন্টিনাকে থামানো যেন অসম্ভব। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে শেষ চারের মঞ্চে যতবারই জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা, প্রতিবারই পৌঁছে গেছে ফাইনালে। ইতিহাস বলছে, বিশ্বকাপের সেমিফাইনালে এখনো অপরাজিত লিওনেল স্কালোনির দল।

    চলমান বিশ্বকাপে কানসাসে অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

    বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এর আগে পাঁচবার সেমিফাইনাল খেলেছে এবং প্রতিবারই জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে, ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে যায় তারা।

    ১৯৯০ সালে স্বাগতিক ইতালিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। এরপর ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় এনে দেন গোলরক্ষক সার্জিও রোমেরো।

    সবশেষ ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা। সেই আসরে ফাইনালে জয় তুলে নিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

    এবার সেই গৌরবময় ইতিহাসের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা। তবে শক্তিশালী ইংল্যান্ডকে সামনে রেখে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রাখাই হবে স্কালোনির দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:55 PM অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন • 11:43 AM বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের • 6:17 PM র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের সোবহানা • 4:20 PM বিশ্বরেকর্ড গড়লেন লিটন • 12:27 PM ইংল্যান্ড থেকেই খুঁজে আনা হবে ভবিষ্যতের ‘হামজা’ • 12:10 PM বাইরে ক্ষেপণাস্ত্র আতঙ্ক, মাঠে রোনালদোর গোল