• খেলা

    ১৩ বছর পর অস্ট্রেলিয়াকে এমন তিক্ত স্বাদ দিলেন হাসান

      প্রতিনিধি 15 August 2026 , 1:07:05 প্রিন্ট সংস্করণ

    ডারউইনে লম্বা ঘাস ও বাতাসের ব্যবহার খুব ভালোভাবেই করছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ক্যারিয়ারসেরা স্পেল উপহার দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। দ্বিতীয় ইনিংসেও ছন্দ ধরে রেখে হাসান অজিদের দুই ওপেনারকেই ফেরালেন।

    এর আগে প্রথম ইনিংসেও জ্যাক ওয়েদারল্ড এবং ট্রাভিস হেডকে আউট করেছিলেন হাসান মাহমুদ। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ওয়েদারল্ড এবং হেড ইনসাইড এজে বোল্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে এবার দুজনকেই বোল্ড করেছেন হাসান। একই বোলারের কাছে অস্ট্রেলিয়ার উভয় ওপেনারের দুই ইনিংসেই শিকার হতে দেখা গেল ১৩ বছর পর।

    এর আগে ২০১৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উভয় ইনিংসেই আউট হয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের বলে। দু’বারই তার শিকার হন ক্রিস রজার্স এবং ডেভিড ওয়ার্নার। এবার একই দৃশ্যের পুনর্জন্ম দিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। এ নিয়ে ডারউইন টেস্টের দুই ইনিংসে এখন পর্যন্ত তার শিকার ৮ উইকেট।

    অবশ্য দুই ইনিংসেই প্রতিপক্ষের উভয় ওপেনারকে ফেরানোর নজির আগেও ছিল বাংলাদেশি বোলারের। কাকতালীয়ভাবে ব্রডের সেই কীর্তির বছরেই ঘটেছিল সেই ঘটনা। ২০১৩ সালে হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের ওপেনার টিমিসেন মারুমা এবং ভুসি সিবান্দাকে আউট করেন বাংলাদেশের রবিউল ইসলাম। ডানহাতি এই পেসারের বলে কাকতালীয়ভাবে উভয় ইনিংসেই মারুমা এলবিডব্লিউ এবং সিবান্দা বোল্ড হয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:29 PM এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড • 12:56 PM বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো