• খেলা

    ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের

      প্রতিনিধি 16 November 2026 , 11:47:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ২০২৩ সালের মার্চ। তিন বছরেরও বেশি সময় হারের স্বাদ কেমন ভুলতে বসেছিল স্পেন। অবশেষে বিশ্বচ্যাম্পিয়নদের সেই তেতো স্বাদ দিল ইংল্যান্ড। ‘লা রোহাদের’ অপরাজিত থাকার দীর্ঘ দৌড়ে ইতি টেনেছে ইংল্যান্ড। একই সঙ্গে নেশন্স লিগের গ্রুপ ‘এ৩’-এর শীর্ষস্থানও নিশ্চিত করেছে ইংলিশরা।

    মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রুদ্ধশ্বাস লড়াইয়ে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইন, এজরি কোনসা এবং বেন হোয়াইটের গোলে দুর্দান্ত এক জয় তুলে নেয় সফরকারীরা। এর মাধ্যমে ২০২৩ সালের মার্চের পর প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো লুইস দে লা ফুয়েন্তের দল।

    ম্যাচের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এদিকে মিকেল ওয়ারজাবাল ও নিকো উইলিয়ামসের গোলে স্পেন ৩ গোল পরিশোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি।

    উভয় দলই আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছিল, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ড মার্চ মাসে হতে যাওয়া কোয়ার্টার ফাইনালে বাছাইকৃত দলে থাকবে।

    ইংল্যান্ড কোচ টমাস টুখেল জর্ডান পিকফোর্ডের বদলে জেমস ট্রাফোর্ডকে গোলকিপার হিসেবে বেছে নেন এবং একাদশে হোয়াইট ও কোনসাকেও রাখেন।

    অন্যদিকে বার্সেলোনার স্প্যানিশ তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাদের আগের ম্যাচটি মিস করলেও আতলেতিকো মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে এই ম্যাচে খেলার জন্য ফিট ছিলেন। তবে প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলার কারণে এই তরুণ খুব বেশি বলের নাগাল পাননি।

    ম্যাচে ইংল্যান্ড শুরু থেকেই দারুণ চাপ সৃষ্টি করে। স্পেনের গোলকিপার উনাই সাইমন দারুণ এক রিফ্লেক্স সেভ করে জুড বেলিংহামকে গোলবঞ্চিত করেন, এবং অ্যান্থনি গর্ডনের একটি বিপজ্জনক শটও ব্লক করা হয়। ব্যালন ডি’অর জয়ী কেইন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট একটি শট নেন।

    প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবারসি বক্সে হ্যারি কেইনকে ফাউল করলে ইংল্যান্ড পেনাল্টি পায়। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার সাইমনের ডান দিকে ডাইভ দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করে নিখুঁত শটে গোল করেন।

    বিরতির পর দে লা ফুয়েন্তে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন এবং বার্সেলোনার দুই খেলোয়াড় ফার্মিন লোপেজ ও পেদ্রিকে মাঠে নামান। কিন্তু ইংল্যান্ড দ্রুতই আবারও নিজেদের আধিপত্য বিস্তার করে। ৫৩তম মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে ডিভেন্ডারদের ফাঁক গলে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কোনসা।

    এর মাত্র চার মিনিট পর, কেইন ও বেলিংহামের দারুণ বোঝাপড়ায় স্পেনের রক্ষণভাগ ভেদ করে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন হোয়াইট।

    ম্যাচে ফেরার লড়াইয়ে নামে স্পেন। বক্সে ঢুকে পড়া লামিনে ইয়ামালকে ফাউল করেন এলিয়ট অ্যান্ডারসন। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার সরাসরি লাল কার্ড পান এবং পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ওয়ারজাবাল।

    এরপর গর্ডন বলের নিয়ন্ত্রণ হারালে ইয়ামালের বাড়ানো বল থেকে শট নেন নিকো উইলিয়ামস, যা পোস্টে লেগে জালে জড়ায়-এতে স্পেনের দ্বিতীয় গোলটি আসে।

    ম্যাচের শেষ দিকে উইলিয়ামস একটি শট বাইরে মারেন এবং ট্রাফোর্ড ইয়ামাল ও মার্ক কুকুরেয়ার শটগুলো প্রতিহত করেন। শেষ পর্যন্ত অজেয় থাকার ধারা ধরে রাখতে মরিয়া স্পেন আর কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট • 1:15 PM এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা • 1:03 PM বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:17 AM রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে পরিবর্তন পর্তুগালের • 5:47 PM বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান • 4:28 PM বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা • 1:19 PM সাফের সেমিতে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ, পরিসংখ্যানে কারা এগিয়ে • 11:45 AM জোড়া গোলেই মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড