• খেলা

    ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

      প্রতিনিধি 18 October 2026 , 2:56:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন ঢাকায় অবস্থান করছেন। মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির অংশ হিসেবে রোববার দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

    জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে ব্যবহার করছেন ফিফা বস। তাঁর এই অবস্থানটি একেবারেই স্বল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাঁকে স্বাগত জানানোর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে।

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহ-সভাপতিরা সৌজন্য সাক্ষাতের করেছেন। এর আগে, ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার ফাঁকেও ফিফা সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক এক বৈঠকে মিলিত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু • 11:36 AM মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই • 11:26 AM মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয় • 11:14 AM জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের • 5:40 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন • 5:09 PM হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ • 3:40 PM শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভানিজা • 1:58 PM হরমুজে ভাসছে শত শত আইফোন ও সুগন্ধি